ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

শাহজাদপুরে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে

শাহজাদপুরে মাসকালাই বীজ ও সার বিতরণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শাহজাদপুরে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন। শাহজাদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসুমে মাসকালাই উৎপাদনের লক্ষ্যে স্থানীয়, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কাজ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-২ মৌসুমে উপজেলায় বিনামূল্যে ৩ হাজার ২০ জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এম ও পি সার বিতরণ করা হবে।
উক্ত বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, কৃষি সম্প্রসারণ অফিসার এহসানুল হক ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন- বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের প্রতিটি কৃষককে সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২