ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

আমি পরিবার ও দেশের বোঝা হবো না, আমাকে ভালো ফলাফল করতেই হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩১ বার পড়া হয়েছে

পোস্ট ট্রমাটিক সেরিব্রাল পালসিজনিত রোগী পরীক্ষার্থী 'সাফা'

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমি পরিবার ও দেশের বোঝা হবো না, আমাকে ভালো ফলাফল করতেই হবে

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
আমি পরিবার ও দেশের বোঝা হবো না, আমাকে ভালো ফলাফল করতেই হবে। এমনটাই বলছিলেন পোস্ট ট্রমাটিক সেরিব্রাল পালসিজনিত রোগী এসএসসি পরীক্ষার্থী সাফা। জানা যায়, ২০২১ সালের ২৮ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সে বছরের এসএসসি পরীক্ষার্থী নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী ফারিহা হোসেন সাফা। ওই সড়ক দুর্ঘটনায় তাকে লাইফ সাপোর্টে থাকতে হয়। সেকারণে তিনি ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু তার অদম্য প্রতিভা দমিয়ে দিতে পারেনি শিক্ষা জ্ঞান ও এসএসসি পরীক্ষা দেবার ইচ্ছা শক্তিকে।

সাফার বাবা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যপার কলেজের বাংলা বিভাগের শিক্ষিক ফারুক হোসেন জানান, তার শশুরের গুরুত্বর অসুস্থতার খবরে স্ত্রী ও মেয়ে ফারিহা হোসেন সাফা কে নিয়ে মোটরসাইকেলে করে টাংগাইলে যাচ্ছিলেন এ সময় যমুনা সেতুর পূর্ব পাশে হঠাৎ করে বাইক থেকে পড়ে যায় সাফা। এতে তার শরীরের কোন জায়গায় আঘাত না পেলেও সে মাথায় আঘাত পায়। আর সেই আঘাতের কারণে তাকে লাইফ সার্পোটে থাকতে হয় আটদিন আর আইসিইউতে থাকতে হয় ২২ দিন। সে কারণে সে বছরের ১৪ নভেম্বরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনায় সাফা। বর্তমানে পোস্ট ট্রমাটিক সেরিব্রাল পালসিজনিত রোগী সাফা। এ বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তবে তাকে সাহায্য নিতে হয়েছে স্ক্রাইব (শ্রুতি লেখক) এর। উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তৃষাকে এই স্ক্রাইব (শ্রুতি লেখক) হিসেবে রাখা হয়েছে।

ফারিহা অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় গোল্ডেন (এ+) পেয়ে উত্তীর্ণ হয়। কিন্তু ঐ দুর্ঘটানার কারণে আগের তুলনায় বর্তমানে চলা-ফেরা, লেখা-পড়াসহ সকল কাজ-কর্ম খুবই ধীর গতি হয়ে গেছে তার। সে কারণে এই পরীক্ষায় তার জন্য স্ক্রাইব (শ্রুতি লেখক) নিতে হয়েছে বলে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাফার মা শামীমা আক্তারী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব আব্দুল লতিফ বলেন, এতবড় একটি দুর্ঘটনার পরেও সাফার এমন আগ্রহ, অদম্য ইচ্ছা শক্তি ও মনোবলের জন্য তাকে সাধুবাদ জানায়। সাফা বাংলা ১ম ও ২য় দুটো পত্রের পরীক্ষায় ভালো দিয়েছেন বলে জেনেছেন। তিনি আশা করেন এই পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন সাফা। তিনি আরও বলেন, অসুস্থ (পোস্ট ট্রমাটিক সেরিব্রাল পালসিজনিত রোগী) পরীক্ষার্থী হিসেবে অতিরিক্ত ১৫ মিনিট সময় পাচ্ছে্ন বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী ফারিহা হোসেন সাফা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি পরিবার ও দেশের বোঝা হবো না, আমাকে ভালো ফলাফল করতেই হবে

আপডেট সময় : ০৯:৪৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২