ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

ইজিবাইক চালক রায়হানসহ নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী-৩!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ২১৭ বার পড়া হয়েছে

নাটোর জেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইজিবাইক চালক রায়হানসহ নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী-৩!

নাটোর অফিসঃ
ইজিবাইক চালক রায়হানসহ নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী-৩! নাটোরে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইজিবাইক চালক রায়হান শাহ। গুরুদাসপুর উপজেলা সদরের বাসিন্দা রায়হান শাহ বুধবার নাটোর নির্বাচন অফিসে তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান প্রশাসক আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও জাতীয় পাটির (এরশাদ) ড. নূরন্নবী মৃধা চেয়ারম্যান পদের মনোনয়ন পত্র দাখিল করেন। এতে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন প্রার্থীর মধ্যে গুরুদাসপুরের ইজিবাইক চালক রায়হান শাহ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় চ্যাঞ্চল্যসহ আলোচনার ঝড় শুরু হয়েছে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রায়হান শাহ প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে এই বলেন, তিনি পেশায় একজন ইজিবাইক চালানোর পাশাপাশি কৃষি কাজও করেন। বাবা আছেন মা জীবিত নেই আর একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। স্ত্রীকে নিয়ে বেশ ভালভাবেই দিন কাটে তাদের। তিনি স্বপ্ন দেখতেন দেশের একজন জনপ্রতিনিধি হিসেবে জনগনের কাজ করছেন। তার সেই স্বপ্ন পূরণরে সুযোগ করে দিয়েছে জেলা পরিষদ নির্বাচন। তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি জানেন কাদের কাছে ভোট চাইতে হবে। তিনি জেলার ৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গিয়ে ভোট চাইবেন। ৮০৬ জন ভোটারের কাছে তাকে যেতে হবে। তিনি সেই প্রস্তুতি নিয়েই নির্বাচনে নেমেছেন। তিনি কোন রাজনীতির সাথে জড়িত নন। তাই সব মানুষ তাকে ভালবাসে। তিনি আশা করছেন সকল ভোটার তাকে ভোট দিয়ে বিজয়ী করে তার স্বপ্ন পুরন করবেন।

অপর দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী ড. নূরন্নবী মৃধা বলেন, জাতীয় পার্টিতে যোগদানের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত সচিব ছিলেন। চাকুরি থেকে অবসরে আসার পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি জাতীয় পার্টির পতাকা তলে রয়েছেন। তিনি জনগনের জন্য জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে ভোট করতে চান। ভোটে অংশ নেয়া মানেই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া বলে তিনি মনে করেন। ৮০৬ জন ভোটারের মন জয় করা কঠিন কিছু নয়। সবাই তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. নূরন্নবী মৃধা।

আওয়ামীলীগ প্রার্থী বর্ষিয়ান সাজেদুর রহমান বলেন, তিনি তার বিজয় শতভাগ নিশ্চিত বলে মনে করছেন। এই মুহুর্তে নাটোরে তার প্রার্থীতা নিয়ে দলের মধ্যে কোন বিরোধ নেই। তার পক্ষে দলের সকলেই রয়েছেন।
এদিকে নির্বাচনে ৭ জন সাধারন সদস্য পদে ৩৯ জন এবং ২টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিসার আনোয়ারুল হক ৩ জন চেয়ারম্যান ও ৩৯ জন সাধারন সদস্য এবং ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়ন পত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় মোট প্রার্থী ৫৫ জন। আগামী রোববার মনোনয়ন পত্র বাছাই করা হবে।
জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য যে ধরনের প্রস্ততি প্রয়োজন তার সাব প্রস্তুতি রয়েছে। সকলের সহযোগীতায় সুষ্ঠ, শান্তিপুর্ন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব বলে তিনি প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইজিবাইক চালক রায়হানসহ নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী-৩!

আপডেট সময় : ০৭:২১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২