ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

পঞ্চগড়ে উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৫ চালকের জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ২৩৬ বার পড়া হয়েছে

উচ্চ শব্দে হর্ন বাজানানোর অপরাধে জরিমানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পঞ্চগড়ে উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৫ চালককে জরিমানা
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৫ চালকের জরিমানা। উচ্চ শব্দে হর্ন বাজানোর অপরাধে ৫ চালককে ৩ হাজার পাঁচশত  টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ, এসময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। রবিবার ( ১১ সেপ্টেম্বর ) বিকেলে পঞ্চগড় জেলার সদর উপজেলার তেঁতুলিয়া রোডের ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের সামনে  এ অভিযান পরিচালনা করেন। সেই সঙ্গে কয়েকজন  চালককে সতর্ক করা হয়।
সদর উপজেলার শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে পরিচালিত মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন কার্যক্রমে এই জরিমানা করা হয়। দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন,  পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের,  সহকারী পরিচালক,  মো: ইউসুফ আলী, তিনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফরহাদ আহমেদ,  আরও  উপস্থিত ছিলেন, আব্দুল-আল-মামুন, কাওসার শেখ,  মো: আশরাফুল ইসলাম ও সায়েদা খানম লিজা এবং পঞ্চগড় জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের,  সহকারী পরিচালক,  মো: ইউসুফ আলী বলেন, শব্দ দূষণের ফলে সাধারণ মানুষের জীবনের উপর নানা ধরনের ক্ষতিকারক প্রভাব পড়ছে। সেই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির করা, সাধারণ কমিউনিটিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সামাজিক আন্দোলন তৈরি করাই হলো এই ক্যাম্পেইন ও মোবাইল কোর্টে পরিচালনার উদ্দেশ্য। তিনি আরো বলেন, আজকের এই ক্যাম্পেইন এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সদর  উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে শব্দ দূষণের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উচ্চ শব্দের হর্ন বাজানোর কারণে ৩ টি বাস ২ টি ট্রাক এর ড্রাইভারকে মোট ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং  অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ১০(দশ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর পরিচালিত ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্বমূলক প্রকল্প’ এর তত্ত্বাবধানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি  আরও বলেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৫ চালকের জরিমানা!

আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২