ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

রাণীনগরে জমি থেকে একরাতে ছয়টি শ্যালোমেশিন চুরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ ২২১ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগর থানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে জমি থেকে একরাতে ছয়টি শ্যালোমেশিন চুরি!

নওগাঁ প্রতিনিধি:
রাণীনগরে জমি থেকে একরাতে ছয়টি শ্যালোমেশিন চুরি! নওগাঁর রাণীনগরে এক রাতে ধান সেচের মাঠ থেকে কৃষকের ছয়টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ভাটকৈ উত্তর মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।

ভাটকৈ গ্রামের কৃষক দিপক চন্দ্র জানান, অনাবৃষ্টির কারনে আমন ধানের জমিতে শ্যালোমেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন কৃষকরা। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে তার একটি মেশিনসহ ওই গ্রামের কৃষক নারায়ন চন্দ্রের একটি, নিরেন চন্দ্রের একটি, চাঁন মিয়ার একটি, ওহিদুর রহমানের একটি এবং আহাদ আলীর একটি শ্যালোমেশিন চুরি হয়ে যায়। শুক্রবার সকালে মাঠে গিয়ে তারা দেখতে পান চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন, এমনিতেই জালানি তেল, সারের মূল্য বৃদ্ধি এবং অনাবৃষ্টির কারনে চলতি আমন আবাদে সেচ দিয়ে আবাদ করতে হচ্ছে। এতে কৃষকের অনেক বেশি খরচ হচ্ছে। এর মধ্যে হঠাৎ করেই চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে যাওয়ায় জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পরেছেন।
তিনি বলেন,সারা দিন বা রাতে মেশিন দিয়ে জমিতে পানি সেচ দিয়ে যে যার মতো বাড়ীতে চলে আসেন। রাতে কোন পাহাড়াদার থাকেনা। আর এই সুযোগে চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে যায়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চুরির ঘটনা শুনেছি। এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে জমি থেকে একরাতে ছয়টি শ্যালোমেশিন চুরি!

আপডেট সময় : ০২:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২