নাটোরে ছাত্রলীগের হামলায় যুবদল কর্মী শামীম আহত!
- আপডেট সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ২২৬ বার পড়া হয়েছে

নাটোরে ছাত্রলীগের হামলায় যুবদল কর্মী শামীম আহত!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ছাত্রলীগের হামলায় যুবদল কর্মী শামীম আহত! নাটোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে যোগদিতে আসার সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় শামীম হোসেন নামে এক যুবদল কর্মী আহত হয়েছে। ছাত্রলীগের ছোড়া ইটের আঘাতে রক্তাক্ত জখম হন ওই যুবদল কর্মী। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এদিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়।জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচীতে অন্যান্যের মধ্যে য় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ , জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু,রুহুল আমিন তালুকদার টগর প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন,বিএনপির আজকের কর্মসুচীতে অংশ নিতে আসা নেতা কর্মীদের হামলা ও ধাওয়া করে ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা পুলিশের সামনেই লাঠিসোটা নিয়ে মহড়া দিতে দেখা যায়। তাদের হামলায় শামীম হোসেন নামে যুবদলের এক কর্মী রক্তক্ত জখম হয়। তার মাথা ফেটে যায়।
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেছেন, ছাত্রলীগ বিএনপির নৈরাজ্যের প্রতিবদে মিছিল করে। বিএনপির কোন নেতা বা কর্মীর ওপর হামলা করেনি। ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করতে তারা মিথ্যাচার করছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, কোন হামলা বা মারপিটের ঘটনা তাদের জানানেই বা এব্যাপারে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




















