নুডুলস খেতে গিয়ে শিশুর গলায় আটকালো সেফটিপিন!
- আপডেট সময় : ০৬:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ৩২৮ বার পড়া হয়েছে

নুডুলস খেতে গিয়ে শিশুর গলায় আটকালো সেফটিপিন!
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
নুডুলস খেতে গিয়ে শিশুর গলায় আটকালো সেফটিপিন! নাটোরে মায়ের হাতে নুডুলস খেতে গিয়ে গলায় আটকিয়েছে আস্ত একটা সেফটিপিন। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঘটে নাটোরের লালপুর উপজেলার বড় বাড্ডা এলাকায়। ওই এলাকার শফিকুল ইসলামের তিন বছরের মেয়ে জিদনীর গলায় সেফটিপিন আটকেছিল।
বাবা শফিকুল ইসলাম জানান, বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে তার মা জুলেখা বেগম নুডুলস খাওয়াচ্ছিলেন। এ সময় ভুলবশত শিশুটির গলায় আটকে যায় সেফটিপিন। তৎক্ষণাৎ শিশুটি বমন করতে শুরু করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে বাঘা সেবা ক্লিনিকে ভর্তি করানো হয়।
রাতেই সেবা ক্লিনিক থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার। রামেকের ৩৩ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। পরে এক্সরে করে দেখা যায় শিুটির গলায় আস্ত একটা সেফটিপিন আটকে আছে। তবে শিশুটি বর্তমানে সুস্থ আছে। এখন স্যালাইন চলছে।




















