মহাদেবপুরে ২টি শুটারগানসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব!
- আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ২১৭ বার পড়া হয়েছে

মহাদেবপুরে ২টি শুটারগানসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে ২টি শুটারগানসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব! নওগাঁর মহাদেবপুর থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দুইটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লব (৩৫) নামে একজনকে আটক করেছে। শনিবার (২০ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর গ্রাম থেকে আটক করা হয়। সে একই গ্রামের আঃ মজিদের পুত্র বলে জানা যায়।
রোববার (২১ আগষ্ট) সকালে র্যাব-৫, সিপিসি-২ রাজশাহী- নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানীর উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পালিয়ে থাকা আাসমী আতাউর রহমানকে আটক করেন। সে নওগাঁ জেলার একজন শীর্স অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর,পত্নীতলা, ধামইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫টি ডাকাতি, ১টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করতো। এলাকায় অপরাধ সংঘটনের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যেত। আবার কিছুদিন পর এলাকায় ফিরে এসে একই ধরনের অপরাধ করতো।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরে করা হয়েছে।




















