ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

সম্পন্ন হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ২১১ বার পড়া হয়েছে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্পন্ন হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সম্পন্ন হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা! রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সি-ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এর মধ্যদিয়ে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা। শনিবার (২০ আগষ্ট) দুপুর ১২ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়ে দুপুর ১ টায় সমাওপনী পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষাটি নির্বিঘ্নভাবে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করেন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় তাঁরা সন্তুষ্টচিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা এভাবেই পাশে থাকবেন।
সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের সি-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুইটি কেন্দ্রে (শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে) এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৩,৩২২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৩ আগস্ট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে (শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ১৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সম্পন্ন হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা!

আপডেট সময় : ০২:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২