বাগাতিপাড়ায় শিক্ষক লাঞ্চিতের ঘটনায় স্বারক লিপি প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ সভা!
- আপডেট সময় : ০৯:৫৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় শিক্ষক লাঞ্চিতের ঘটনায় স্বারক লিপি প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ সভা!
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
বাগাতিপাড়ায় শিক্ষক লাঞ্চিতের ঘটনায় স্বারক লিপি প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ সভা! গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে নাটোরের বাগাতিপাড়ায় জিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের লাঞ্চিতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে এদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারই প্রেক্ষিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।
বুধবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী স্মারকলিপি প্রদান শেষে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হাকিম এর সঞ্চালনায় এ কর্মসুচিতে মধ্যে বক্তব্য রাখেন, জিগীর উচ্চ বিদ্যালয়ের লাঞ্চিত প্রধান শিক্ষক লোকমান হাকিম, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার ওয়য়াদুদ বাবর, মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওয়াহাব, কৈপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ প্রমূখ।

বক্তারা বলেন, জিগরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমানকে অতিথি না করায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্য করে অশালিন ও অকথ্য ভাষায় গালি গালাজ করেন তার অনুসারী ও সমর্থকেরা। এর সাথে জড়িত ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। তাছাড়া পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তরা। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বলেন, তাকে অনুষ্ঠানে অতিথি না করায় অনুষ্ঠানের আয়োজকদের সাথে তার কর্মীদের কথা কাটাকাটি হয়েছে, এর বেশি কিছু না।
থানায় লিখিত অভিযোগ পেয়েছেন শিকার করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন্, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।












