রাজশাহীতে শোক দিবসের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে!
- আপডেট সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ২৭৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে শোক দিবসের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে!
এম এম মামুন, রাজশাহী:
রাজশাহীতে শোক দিবসের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে! রাজশাহী নগরীতে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে জাতীয় শোক দিবসের প্রদর্শিত ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে নগরীর সাহেববাজার এলাকায় সকল ব্যানার ছিড়া ফেলা হয়েছে। এ বিষয় নিয়ে মহানগর আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে হত্যার ঘটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নগরীতে ব্যানার ও ফেস্টুন সাটিয়েছিলেন। ব্যানার ফেস্টুনগুলোতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের ছবি ছিল। বিএনপির নেতাকর্মীরা সেগুলো ছিড়ে ফেলে।
এদিকে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিএনপির একটি বিক্ষোভ মিছিল সাহেববাজার আরডিএ মার্কেট এলাকা অতিক্রম করার সময় কয়েকজন যুবক বঙ্গবন্ধুর ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেন। এসময় তারা বঙ্গবন্ধুর ছবির উপর পা দিয়ে পিসে চলে যায় এবং উল্লাস করার দৃশ্য দেখা গেছে। পরে মিছিলটি ভূবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ।
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার বলেন, শুক্রবার (১২ আগস্ট) বিকেলে বিএনপি রাজশাহী নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বিএনপির নেতা কর্মীরা সাহেববাজার, আরডিএ মার্কেট ও নিউ মার্কেটের সামনে সাটানো বঙ্গবন্ধুর ও তার পরিবারের সদস্যদের শোকের ছবিগুলো হাত দিয়ে ও ব্লেড মেরে ছিড়ে ফেলেছে। আমরা বিষয়টি আরএমপির পুলিশ কমিশনার জানিয়েছি এবং অনুরোধ করেছি ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিতে। আমরা প্রয়োজনে মামলা দায়ের করব। শোকের মাসের জন্য আমরা একটু থেমে রয়েছি। শোকের মাস শেষ হলেই আমরা এটি রাজনৈতিক ভাবেই ব্যবস্থা নেওয়ার হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, মিছিল থেকে শোক দিবসের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরণের কাজ করাটা অন্যায়। যদি কেউ এ কাজ করে থাকে তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ বা কোন মামলা হয়নি। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহিৃত করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে নগর ও জেলা বিএনপি। পৃথকভাবে তিনটি স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। এর মধ্যে নগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ইশার নেতৃত্বে সগরপাড়া মোড় থেকে, নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে কাদিরগঞ্জ মোড় থেকে এবং জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের হয় নগরীর অলোকার মোড় থেকে। এই ঘটনার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত অাইনগত ব্যবস্থার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছে।


















