সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন ‘শহিদুল আলম’!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ২৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন ‘শহিদুল আলম’!
এম এম মামুন, নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন ‘শহিদুল আলম’! রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন কমিশনারবৃন্দরা তাকে সমিতির সভাপতি নির্বাচিত করেন। তিনি মোহনপুর সদর বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রাম। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠন।




















