মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি ও ভাংচুরের অভিযোগ!
- আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ২৭৪ বার পড়া হয়েছে

মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি ও ভাংচুরের অভিযোগ!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি ও ভাংচুরের অভিযোগ! নওগাঁর মহাদেবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গালাগালি, কিল ঘুষি মারা, ভয়ভীতি ও প্রকাশ্য দেখে নেয়ার হুমকি দেয়ার গুরুতর অভিযোগ করা হয়েছে।
উপজেলার সফাপুর ইউনিয়নের বাখরাবাদ গ্রামের সাকিম উদ্দিনের পুত্র আনিছুর রহমান শনিবার ৬ আগষ্ঠ দুপুরে ঘটনাস্থলে সরজমিনে গেলে এসব অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন গত ২৭ জুন তাদের নিজস্ব জায়গায় আম ও লেবুর গাছের বাগানে দেয়া বেড়া একই গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের পুত্র বাহাদুর সরদার জোর করে ভেঙ্গে ফেলে। এতে তার তিন হাজার টাকার আনুমানিক ক্ষতি হয়েছে বলে জানান। খবর পেয়ে তার স্ত্রী পান্না বেগম বাধা দিতে গেলে বাহাদুর ও তার স্ত্রী রাবেয়া বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে ও কিল ঘুষি মারে। এ সময় গ্রামের মৃত নবির উদ্দিনের পুত্র এমদাদুল ও বাবুর স্ত্রী রেহেনা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। যাবার সময় তারা প্রকাশ্য ভয়-ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এস আই সামিনুল ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও তিনি জানান।
সরজমিন কালে আনিছুর আরো বলেন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্হানীয় ইউপি সদস্যকে ঘটনাটির মিমাংসার দায়িত্ব দেন। ইউপি সদস্য হোসেন আলীর আহবানে গত ৩০ জুলাই সকালে গ্রামে গ্রামবাসীর উপস্থিতিতে উভয় পক্ষের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত না মেনে বাহাদুর গং পুনরায় তাদের উপস্হিতিতে বেড়া ভেঙ্গে ফেলে। এঘটনা জানতে ইউপি সদস্যর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে আনিছুর ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। বাহাদুরের সাথে যোগাযোগ করা হলে তার কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে বাহাদুরের পরিবারের মহিলা সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে জানান ওই জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছে।






















