রাণীনগরে শ্রমিকদলের পরিচিতি সভা ও কমিটি ঘোষনা!
- আপডেট সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে

রাণীনগরে শ্রমিকদলের পরিচিতি সভা ও কমিটি ঘোষনা!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে শ্রমিকদলের পরিচিতি সভা ও কমিটি ঘোষনা! নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উপজেলা শাখার পরিচিতি সভা ও ইউনিয়ন শ্রমিকদলের কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় থানা শ্রমিকদলের আয়োজনে বিএনপির দলিয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি কাজী শাহাবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনির সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর।এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খান রম্নকু, সদস্য নজরুল ইসলাম, এছাহক আলী, মেজবাউল হক লিটন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল শাহ, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফি, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ ফারম্নক সহ থানা ও ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ এবং বিএনপির ও এর অঙ্গ সংহঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন শ্রমিকদলের কমিটি ঘোষণা করা হয়।






















