ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রামেক হাসপাতালে করোনায় আরও ৩ জনের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ২৪৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে করোনায় মৃত্যু-৩

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক হাসপাতালে করোনায় আরও ৩ জনের মৃত্যু!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
রামেক হাসপাতালে করোনায় আরও ৩ জনের মৃত্যু! রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে রোববার (২৪ জুলাই) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

মারা যাওয়া এই তিনজন হলেন- রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার চম্পা বেগম (৪০), বোয়ালিয়া থানা এলাকার রোজলি বেগম (৮২) এবং নাটোরের আব্দুর রাজ্জাক (৬০)। এদের মধ্যে চম্পা বেগম ৭ দিন, রোজলি বেগম ৫ দিন এবং আব্দুর রাজ্জাক ১৩ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে শনিবার (২৩ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে আরও তিনজন মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুজন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। ভর্তি অন্য ২ জন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩ জন রোগী। এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৯টিতে করোনা শনাক্ত হয়েছে । করোনা শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে করোনায় আরও ৩ জনের মৃত্যু!

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২