সংবাদ শিরোনাম ::
নাটোরে ছাত্রদলের মিছিল পন্ড পুলিশের বাধায়!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে

নাটোরে ছাত্রদলের মিছিল পন্ড পুলিশের বাধায়!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে।
সোমবার (১৮ জুলাই) সকালে শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় নেতাকর্মিরা শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, তারেক রহমান কে নিয়ে কটূক্তির করার প্রতিবাদে নাটোর জেলা ছাত্রদল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল বের করে। কিন্তু তাদের শান্তিপূর্ণ মিছিল করতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ব্যানার কেড়ে নেয় পুলিশ বলে অভিযোগ করে ছাত্রদলের নেতা-কর্মীরা।



















