ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা

বিএনপি নেতাকে আ’লীগ এমপি দিলেন ফুলেল শুভেচ্ছা; রাজনীতির পাড়ায় আলোচনার ঝড়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ১৯১ বার পড়া হয়েছে

বিএনপি নেতাকে আ'লীগের এমপির ফুলেল শুভেচ্ছা, বইছে আলোচনার ঝড়!

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতাকে আ’লীগ এমপি দিলেন ফুলেল শুভেচ্ছা; রাজনীতির পাড়ায় আলোচনার ঝড়!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধঃ
বিএনপি নেতাকে আ’লীগ এমপি দিলেন ফুলেল শুভেচ্ছা; রাজনীতির পাড়ায় আলোচনার ঝড়! নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামীলীগের একটি উঠান বৈঠকে পৌর বিএনপির আহবায়ক আমিরুল ইসলাম জামালকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। আর এই ফুলেল শুভেচ্ছার ছবি সামাজিক গণমাধ্যমে প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে পড়ে। এর পরপরই ছবিটি নিয়ে আলোচনার ঝড়ের সৃষ্টি হয় রাজনীতি পাড়ায়।

জানা যায়, বাগাতিপাড়া পৌর বিএনপির নেতা জামাল আ’লীগের একটি ওয়ার্ড কমিটির উঠান বৈঠকের অনুষ্ঠানে যোগ দিলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ওই অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিএনপির ওই নেতা সংসদ সদস্যের হাত থেকে সাদরে ফুলেল শুভেচ্ছা গ্রহন করলেও তিনি আ’লীগে যোগদান করেননি বলে নাটোরের এক সিনিয়র সাংবাদিককে জানান। বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল কে ফুলেল শুভেচ্ছার কথা স্বীকার করে স্থানীয় সাংসদ জানান, পৌর বিএনপির ওই নেতা আওয়ামীলীগে যোগ দেননি। অনুষ্ঠানের উপস্থিত আওয়ামীলীগ নেতাদের অনেকেই এই শুভেচ্ছার বিষয়ে জানান, ওই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে অনুষ্ঠানস্থলে বিএনপি নেতা আমিরুল ইসলাম জামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মান দেখানো হয়। তবে নেতাদের কেউ কেউ বলেন, বিএনপি থেকে যেহেতু তিনি বহিস্কৃত সেজন্য আগামীতে আওয়ামীলীগে তিনি যোগ দিবেন এমন প্রত্যাশা নিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানিয় আওয়ামীলীগ দলীয় সুত্রে জানাযায়, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পেরাবাড়িয়া এলাকায় বাগাতিপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল এবং এলাকার উন্নয়নে দলের নেতা কর্মীদের সক্রিয় অংশ গ্রহণের বিষয় নিয়ে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রায় মধ্যরাত অবধি চলা এই উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলে্‌ন, সাংদদের ছোট ভাই ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল, বকুল সমর্থক পৌর আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি নজির উদ্দিন, সাধারন সম্পাদক ময়মুর সুলতান, পৌর যুবলীগ সভাপতি ফিরোজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বকুল এমপি সমর্থক পৌর আ’লীগের একাংশের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু জানান, বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল এলাকার একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আ’লীগের একটি উঠান বৈঠকে হাজির হওয়ায় তাকে সম্মান জাননো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি লালপুর-বাগাতিপাড়ার জনপ্রিয় আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সম্মান জানিয়েছেন। দলে যোগ দেওয়ার কোন কথা সেখানে প্রচার করা হয়নি। তিনি আগামীতে দলে যোগদানও করতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে। যেহেতু তাকে ইতিপুর্বে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। যারা আওয়ামীলীগের ভালো চাননা তারা দলের সুনাম ক্ষুন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছেন তারা বিষয়টিকে রং লাগিয়ে প্রপাকান্ডা ছড়াচ্ছে।

বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল বলেন, তিনি এমপি শহিদুল ইসলাম বকুল মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আওয়ামীলীগের একটি ওর্য়াড কমিটির অনুষ্ঠানস্থলে যান। যেহেতু তার বাড়ির পাশেই অনুষ্ঠানের আয়োজন ছিল তাই তিনি সেখানে যান। আর সেখানে যাওয়ার আরো একটি কারন হলো, ওই দিন এমপি মহোদইয়ের জন্মদিন ছিল। এমপি মহাদয়কে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সেখানে গিয়েছিলেন। রাজনৈতিক দল বদলের উদ্দেশ্যে তিনি সেই অনুষ্ঠানস্থলে জাননি। সে সময় তাকে দেখে এমপি মহোদয় সম্মান জানাতে ফুলেল শুভেচ্ছা জানান।

স্থানীয় আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা বাগাতিপাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান এ ব্যাপারে জানান, বিএনপি জামায়াত রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী বিএনপির এই নেতা আমিরুল ইসলাম জামালের নির্যাতনের শিকার হয়েছেন। তার নির্যাতনের দাগ এখনও অনেকের শরীরে শোভা পাচ্ছে। তার সাথে এমপি মহোদয়ের ব্যক্তিগত সখ্যতা থাকা স্বাভাবিক। এমপি মহোদয় নিজে একসময় বিএনপির রাজনীতির সাথে সংম্পৃক্ত ছিলেন। এছাড়া এমপি মহোদয়ের বাবা বহুদিন বিএনপির উপজেলা কমিটির সভাপতি ছিলেন। এমপি বকুল কর্তৃক আমিরুল ইসলাম জামালকে ফুলেল শুভেচ্ছা দেওয়ার ছবি ফেসবুকে প্রচারের পর থেকে দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি সম্পর্কে উপজেলা আওয়ামীলীগ অবগত নয়। উপজেলা আওয়ামীলীগের কোন নেতা বা কমি বিষয়টি সম্পর্কে কিছুই জানেননা, লোকমুখে শুনতে পাচ্ছেন বিএনপি নেতা জামাল আওয়ামীলীগে যোগদান করেছেন।

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শহিদুল ইসলাম বাচ্চু বলেন, তিনি এবিষয়ে কিছু জানেনা। এমপি বকুল মহোদয়ের কাছে থেকে ফুলের মালা গ্রহণ করার একটি ছবি দেখেছেন ফেসবুকে। এছাড়া বিষয়টি জানার আগ্রহও কম রয়েছে তার। কেননা গত বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনের সময় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একারনে তিনি দল বদলের ঘটনা ঘটাতেই পারেন। সেটি তার ব্যক্তিগত বিষয়।

স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল ওই সিনিয়র সাংবাদিককে বলেন, গত শুক্রবার বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয় এলাকায় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠানে বিএনপি থেকে কেউ আওয়ামীলীগে যোগদান করেননি। এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল অনুষ্ঠানস্থলে হাজির হন। সেখানে তিনি উপস্থিত হলে তাকে সম্মান জানাতেই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি আওয়ামীলীগে যোগদানের কোন ঘোষনা দেননি বা আওয়ামীলীগ কাউকে যোগদান করায়নি। ফুলে্ল শুভেচ্ছা জানানো ছবিটি কেউ ফেসবুকে পোষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে দল সহ আমার সুনাম ক্ষুন্নের চেষ্টা করছে। যারা আওয়ামীলীগকে ভালোবাসেনা তারাই এইসব প্রপাগান্ডা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতাকে আ’লীগ এমপি দিলেন ফুলেল শুভেচ্ছা; রাজনীতির পাড়ায় আলোচনার ঝড়!

আপডেট সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২