চলনবিল থেকে বানার বাঁধ অপসারন!
- আপডেট সময় : ০২:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে

চলনবিল থেকে বানার বাঁধ অপসারন!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ার চলনবিল থেকে প্রায় পাঁচ হাজার মিটার বানার বাঁধ অপসারন করা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে জেলারবাতা এলাকা থেকে এই বাঁধ অপসারন করা হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান অভিযান পরিচালনা করে এই অবৈধ বাঁধ অপসারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন প্রমূখ। জানা যায়, চলনবিলে বন্যার পানি আসার সাথে সাথে এক শ্রেণির প্রভাবশালীরা পানি আটকিয়ে বানার বাঁধ দিয়ে মা মাছ শিকার করছিল। খবর পেয়ে জোলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বানার বাঁধ, সোঁতি ও চায়না দুয়ারী জাল বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।






















