ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজশাহীতে রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে অবৈধভাবে সেফটি ট্যাংক নির্মাণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ!

রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ! রাজশাহী নগরীর নতুন বিলশিমলা এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম কাজল। তিনি নতুন বিলশিমলা এলাকার স্বর্ণকার মজিদের ছেলে। এলাকাবাসী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুরাহা পায়নি ভুক্তভোগীরা।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত কাজল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদন না নিয়েই এমনকি বিল্ডিংকোড অমান্য করে ওই রাস্তার সাথে নতুন একটি বাড়িও নির্মাণ করছেন।

সরেজমিনে নগরীর মেডিকেল বন্ধগেটের পশ্চিমে নতুন বিলশিমলার ওই পাড়ায় গিয়ে দেখাযায়, ৫ থেকে ৮ ফিট প্রশস্ত ওই রাস্তার একটি অংশে রাসিকের একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেন সংলগ্ন রাস্তার ফাঁকা অংশে পাশের বাড়ির টয়লেটের মল-মূত্র ফেলার জন্য সেপটিক ট্যাংক স্থাপন করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই ট্যাংটি স্থাপন করেছেন রাস্তা সংলগ্ন বাড়ির মালিক কাজল।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা হলে তারা অভিযোগ করে জানান, শুরু থেকেই এ নিয়ে স্থানীয়রা মানা করলেও তাতে কাজ হয়নি। কাজল স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তাকে কোন ভাবেই রাস্তা দখল করে এই সেপটিক ট্যাংক নির্মাণ থেকে থামানো যায়নি। এদিকে সেপটিক ট্যংকটি স্থাপনের ফলে স্থানিয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এবিষয়ে রাসিকের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন জানান, এভাবে মোবাইলে কোন বক্তব্য দেয়া যায় না। কাউন্সিলরকে ঘটনাস্থলে নিয়ে যেতে চাইলে তিনি ওই স্থান পরিদর্শনেও অস্বীকৃতি জানান। এদিকে অভিযুক্ত কাজল জানান, ওই স্থনটি রাস্তা নয় তাদের পৈত্রিক জমি। কাজলের নবনির্মিত বাড়িটি নির্মাণে আরডিএ এর অনুমো নেয়া হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এর উত্তর দিতে তিনি বাধ্যনন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ!

আপডেট সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২