ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার

বাগমারায় বিছানার নিচে অস্ত্র রেখে ঘুমাচ্ছিলেন মাদক ব্যবসায়ী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ২০৩ বার পড়া হয়েছে

বাগমারায় অস্ত্র ও গুলি সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় বিছানার নিচে অস্ত্র রেখে ঘুমাচ্ছিলেন মাদক ব্যবসায়ী!

রাজশাহী ব্যুরো:

বাগমারায় বিছানার নিচে অস্ত্র রেখে ঘুমাচ্ছিলেন মাদক ব্যবসায়ী! রাজশাহীর বাগমারায় মাদক উদ্ধারের জন্য আবদুল হাকিমের (৪০) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ।

ঘুম থেকে উঠিয়ে তার ঘর তল্লাশি করতে গিয়ে বিছানার নিচ থেকে অস্ত্র ও গুলি পায় পুলিশ। এ ঘটনায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মামলা করার পর আজ শুক্রবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, পুলিশের একাধিক দল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের ধরার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ঝিকরা এলাকা থেকে অভিযান শেষে থানায় ফেরার পথে পুলিশের একটি দল দানগাছি মাদক ব্যবসায়ী আবদুল হাকিমের বাড়িতে অভিযান চালায়। পুলিশের কাছে অভিযোগ ছিল, হাকিম বাড়িতে অবস্থান করে মাদকদ্রব্য বিক্রি করেন। হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখেন। তাকে ঘুম থেকে জাগিয়ে হাকিমকে মাদক বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি পুলিশকে অসংলগ্ন কথাবার্তা বলেন ও বিভ্রান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তিকে ডেকে এনে তাদের উপস্থিতিতে ঘর তল্লাশি করা হয়। এ সময় বিছানা উল্টাতেই একটি দেশীয় পাইপগান নজরে আসে পুলিশের। বিছানা থেকে একটি গুলি, কার্তুজসহ পাইপগানটি পুলিশ জব্দ করে। ওসি মোস্তাক আহম্মেদ জানান, আবদুল হাকিম যেখানে শুয়ে ছিলেন, তার নিচেই ছিল আগ্নেয়াস্ত্রটি। হাকিম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজশাহী নগরের পবা, রাজপাড়া, শাহমখদুম, বোয়ালিয়া, জেলার গোদাগাড়ি ও বাগমারা থানায় মোট ১৬টি মাদক মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকা পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় বিছানার নিচে অস্ত্র রেখে ঘুমাচ্ছিলেন মাদক ব্যবসায়ী!

আপডেট সময় : ০২:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২