ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে ভূয়া দুই ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ২০৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে ভূয়া দুই ডিবি পুলিশ গ্রেপ্তার

এম এম মামুন, নিউজ ডেস্ক:
রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে ভূয়া দুই ডিবি পুলিশ গ্রেপ্তার। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়মিত তল্লাশিচৌকি বসিয়েছিল পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে হঠাৎ দুজন মোটরসাইকেলে একটি ছাগল নিয়ে নগরের ভেতরে যাচ্ছিলেন। তল্লাশিচৌকির পুলিশ সদস্যদের বিষয়টি দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই দুজন নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য হিসেবে পরিচয়। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলো, রাজশাহী নগরের বনতলা এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে রানা আহম্মেদ (৩৬) ও নওগাঁর মান্দা উপজেলার চক জামদৈই গ্রামের মৃত আজিজের ছেলে শফিকুল ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাদের কর্মস্থলসহ অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা ঠিকমতো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে একজন পকেট থেকে ‘ক্রাইম নিউজ’ লেখা একটি পরিচয়পত্র বের করে সাংবাদিক পরিচয় দেন। এরপর তাঁদের শরীর তল্লাশি করে পুলিশের একটি হ্যান্ডকাপ পাওয়া যায়। তাদের কাছ থেকে সাংবাদিকের পরিচয়পত্র, একটি মোটরসাইকেল, চারটি মুঠোফোন ও একটি ছাগল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন জানান, হ্যান্ডকাপের ভয় দেখিয়ে তারা প্রতারণা করেন। ছাগলটি তারা গোদাগাড়ীর গোগ্রাম থেকে চুরি করে এনেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ওই দুজনের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন। গতকাল রাতের ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

May 30, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে ভূয়া দুই ডিবি পুলিশ গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২