ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় তিন তরুণের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ২১৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় তিন তরুণের কারাদণ্ড

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় তিন তরুণের কারাদণ্ড। রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনের আলাদা দুটি ধারায় তিন তরুণকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অপর দুটি ধারায় তাদের প্রত্যেককে আট লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন শুভাশিষ রায় ওরফে কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম ওরফে আলিফ। তাঁদের বাড়ি বগুড়ায়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে এডিট করা অশ্লীল ছবি পাঠিয়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দেওয়া এবং দেখা করতে বলা হয়। পরে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর কিছুদিন পর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী ইসমত আরা আরও বলেন, পুলিশ মামলাটি তদন্ত করে তিন তরুণের সম্পৃক্ততা পায়। এরপর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত বাদী, ভুক্তভোগীসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার মামলার রায় ঘোষণা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আইনের ২৫ ধারায় তাদের প্রত্যককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

May 29, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় তিন তরুণের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২