নলডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক!
- আপডেট সময় : ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ২৭৬ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
শনিবার (২৮ মে) বিকেলে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে চাঁন এবং একই এলাকার মৃত হযরত আলীর ছেলে কুদ্দুস আলী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ চাঁন ও কুদ্দুস আলীকে আটক করে পুলিশ। রাতে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ঐ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২৯ মে) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।






















