ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রাঙ্গামাটিতে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ২৩৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। তিনি বলেন, কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে মাছের অভয়াশ্রম ও রাঙ্গামাটির ৪টি চ্যানেল গুলোর ড্রেজিং এর মাধ্যমে পুনরুদ্ধার করা হবে।

শুক্রবার (২০ মে) সকালে মাছ ধরা বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এস,এম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হেমায়াৎ হুসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট মংমনসিংহের মহা পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক খঃ শাহবুবুল হক, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, চট্টগ্রাম মৎস্য উন্নয়ন কর্পোরেশনে মহা ব্যবস্থাপক এমআর কে জাকারিয়া, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো মারুফ আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। পরে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বিএফডিসির নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়। এবছর বিএফডিসি রাঙ্গামাটি ৪৫ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা হ্রদ অবমুক্ত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ

আপডেট সময় : ১০:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২