ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ লালপুরে সার পরিবহনের ঘটনায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা লালপুরে সাপের কামড়ের কথা বলে হাসপাতালে, পরে মৃত্যু; শরীরে মেলেনি কামড়ের চিহ্ন চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয় লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয়

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ৬টি স্বর্ণ ও ৬টি রৌপ্যপদক জিতেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং।

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয়

নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দারুণ সাফল্য অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। প্রতিযোগিতায় বিভিন্ন বয়স শ্রেণিতে অংশ নিয়ে পুরুষ ও নারী বিভাগে মোট ১২টি পদক জিতেছে দলটি। এর মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ ও ৬টি রৌপ্য পদক।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেসিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে দেশের সাত জেলার ২৯টি ক্লাবের ৪৮০ জন ক্রীড়াবিদ অংশ নেন।

পুরুষ বিভাগে তিনটি স্বর্ণ ও তিনটি রৌপ্য

পুরুষ বিভাগে রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের খেলোয়াড়েরা একাধিক ইভেন্টে পদক জিতেছেন। অনূর্ধ্ব-৭ বয়স শ্রেণিতে প্রিন্স আদনান একক পুমসে ও কিওরোগী-উভয় ইভেন্টেই স্বর্ণপদক অর্জন করেন।
অনূর্ধ্ব-৯ বয়স শ্রেণিতে আহনাফ ইসলাম কিওরোগীতে স্বর্ণ এবং একক পুমসেতে রৌপ্যপদক জেতেন। অন্যদিকে, অনূর্ধ্ব-১৪ বয়স শ্রেণিতে মো. আবির আহমেদ পরশ একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্যপদক অর্জন করেন।

নারী বিভাগেও ছয় পদক

নারী বিভাগেও সাফল্য ধরে রেখেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের খেলোয়াড়েরা। অনূর্ধ্ব-৭ বয়স শ্রেণিতে ফাহমিদা হক ইরা একক পুমসে ও কিওরোগী-দুই ইভেন্টেই স্বর্ণপদক জয় করেন।

অনূর্ধ্ব-১৭ বয়স শ্রেণিতে মারিন আশরাফী একক পুমসেতে স্বর্ণ এবং কিওরোগীতে রৌপ্যপদক অর্জন করেন। এ ছাড়া অনূর্ধ্ব-১৪ বয়স শ্রেণিতে জাফরিন জারা একক পুমসে ও কিওরোগী-উভয় ইভেন্টে রৌপ্যপদক জেতেন।

উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান।

দুই দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের এ অর্জনে কোচ, খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয়

আপডেট সময় : ০৮:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬