চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর
- আপডেট সময় : ০৭:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ভুক্তভোগীরা। পরে জেলা পুলিশের আইসিটি ও সাইবার টিমের প্রযুক্তিগত সহায়তায় ফোনগুলোর অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৩০টি মোবাইলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে ১৫টি, শিবগঞ্জ থেকে ৬টি, গোমস্তাপুর থেকে ২টি এবং নাচোল থেকে ৭টি ফোন উদ্ধার করা হয়েছে।
ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের কয়েকজন জানান, হারিয়ে যাওয়া ফোন ফিরে পাবেন, এমনটা তাঁরা ভাবেননি।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের হারানো জিনিসপত্র উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালানো হচ্ছে। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























