ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

Jhinaigati

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে তুফান, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলা প্রশাসন এ ঢেউটিন বিতরণ করে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে এক বান্ডেল করে ঢেউটিন তুলে দেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নূর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এমপি মাহমুদুল হক রুবেল বলেন, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের টিন বিক্রি না করে নিজেদের প্রয়োজনীয় কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে।

উপকারভোগীরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে এই ঢেউটিন তাদের কাজে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

আপডেট সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬