ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

Sherpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ আংশিক কমিটি অনুমোদন করে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিতে অনুমোদন দেন।

নতুন কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত জেলা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর শেরপুর শহরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কমিটিকে স্বাগত জানিয়ে তারা শহরে আনন্দ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। নতুন কমিটির নেতৃত্বে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

September 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত

আপডেট সময় : ০৯:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬