ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

Godagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে গ্রাহক হয়রানি ও শোষণ বন্ধ এবং প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার চালুর দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ গেট থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

প্রতিবন্ধী সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ীর সভাপতি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস, সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সদস্য সানমুন মধু ও সুমন আলীসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রিপেইড মিটার বাতিল, পোস্টপেইড মিটার পুনরায় চালু এবং সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বিদ্যুৎ খাতের বেসরকারীকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের স্থায়ী ও জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং গ্রাহকদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার।

বক্তারা বলেন, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে সাধারণ গ্রাহকরা বিভিন্নভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। তাই অবিলম্বে এ ব্যবস্থা বাতিল করে পোস্টপেইড মিটার চালু করতে হবে।

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রিপেইড মিটার পদ্ধতি বাতিলসহ দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

September 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল

আপডেট সময় : ১২:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬