ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল রাণীশংকৈলে কুলিক নদীর পাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগ পঞ্চগড় সদর উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পঞ্চগড়ে জাতিসংঘের আদলে দুই দিনব্যাপী ছায়া সম্মেলন রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা লালপুরে সদ্য খনন করা ডোবায় ডুবে দুই ভাই-বোনের মৃত্যু বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা না পেয়ে স্বামীর আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় পুকুরপাড়ে শার্ট-স্যান্ডেল, পানিতে মিলল আনসার ভিডিপি সদস্যের মরদেহ মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

News Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে শনিবার সকাল ১১টায় শাহ মখদুম কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প বিশেষজ্ঞ ও গবেষক বোরহান বিশ্বাস রোমন।

আলোচনায় বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি ও বিভিন্ন প্রজাতি, সর্প দংশনের পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, অ্যান্টিভেনমের ব্যবহার ও কার্যকারিতা এবং সর্প দংশন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাপকে অযথা হত্যা না করে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রশিক্ষণ পর্বে সাপ উদ্ধার, নিরাপদে হ্যান্ডলিং এবং প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় প্রশিক্ষকরা সাপ উদ্ধারের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ১১:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬