ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১ ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার

রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৭:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Dengue pic-collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১

এম এম মামুনঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হৃদয় (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হৃদয়কে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক দিনের ব্যবধানে তাঁর মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

সোমবারের হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা তিনজন বেড়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১

আপডেট সময় : ০৭:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬