লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধার, আটক ১
- আপডেট সময় : ০৬:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধার, আটক ১
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে গ্রামীণফোনের একটি টাওয়ার থেকে চুরি হওয়া তামার তার উদ্ধারসহ রবিন হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আঙ্গারীপাড়া এলাকায় জনৈক মাহাবুব আলমের লিজ নেওয়া জমিতে অভিযান চালিয়ে চোরাই তামার তারসহ তাকে আটক করা হয়। আটক রবিন হোসেন আঙ্গারীপাড়া গ্রামের মো. মজনু আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামীণফোন টাওয়ার থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয় এবং রবিন হোসেনকে আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক রবিন হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, চুরি ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।























