ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

Representative image

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বাড়ির পাশে পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে হামিম আলী (৩ বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার চংধুইল ইউনিয়নের কামারহাটি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিম আলী লালপুর উপজেলার চংধুইল ইউনিয়নের কামারহাটি গ্রামের আয়ুব আলী ও সুফিয়া খাতুন সম্পতির ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল হামিম। একপর্যায়ে সকলের অজান্তে বাড়ির দক্ষিণ পাশে সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে যায় সে। সন্ধ্যা ঘনিয়ে এলে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এরই একপর্যায়ে ওই ডোবার পানিতে তাকে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিম আলীকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬