সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১
- আপডেট সময় : ১০:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় সাফায়েত (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। আহত সাফায়েত একই উপজেলার সাতপুরুলিয়া গ্রামের ফেরদৌসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামিদ জানান, শুক্রবার সন্ধ্যায় রাজমিস্ত্রি জহুরুল ইসলাম কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বন্দর আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাফায়েতের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জহুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত সাফায়েতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় এবং একজনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহটি হাসপাতালের মর্গে আছে।




















