সংবাদ শিরোনাম ::
নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু
নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে রহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রহিমা বেগম নাটোর পৌরসভার উত্তর বরগাছা বৌবাজার এলাকার মৃত রহমান মিয়ার স্ত্রী। তিনি তিন মেয়ের মা। মেয়ে ও নাতনিদের সঙ্গে বসবাস করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে একটি খেজুরগাছের ডাল কাটতে যান রহিমা বেগম। এ সময় অসাবধানতাবশত ভিমরুলের বাসায় আঘাত লাগলে একদল ভিমরুল তাকে আক্রমণ করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য হুলের চিহ্ন দেখা যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।



















