ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

Godagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুদের দায়ে এক কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার বাড়ির পেছনের গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ করা ১৩২ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইডাঙ্গা এলাকায় ‘মেসার্স জিএস ট্রেডার্স’-এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও খুচরা কীটনাশক ব্যবসায়ী নাসিরউদ্দিনের (৪৫) বাড়ির পেছনের একটি গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ৮৬ বস্তা এমওপি (পটাশ) ও ৪৬ বস্তা ডিওপি সার উদ্ধার করা হয়।

নাসিরউদ্দিন সরকারি অনুমোদিত কোনো সার ডিলার নন। তিনি মূলত খুচরা কীটনাশক ব্যবসায়ী। লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছাড়াই অধিক মুনাফার উদ্দেশ্যে সারগুলো মজুদ করেছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযানের সময় অবৈধভাবে সার মজুদের বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা সব সার জব্দ করা হয়।

অভিযান শেষে ইউএনও ইসরাত জাহান বলেন, চলতি আমন মৌসুমে কৃষকেরা যাতে সার সংকটে না পড়েন এবং সঠিক মূল্যে সার পান, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুদ কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, কৃষকের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা ও গোদাগাড়ী মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জব্দ করা সারগুলো পরবর্তীতে নিয়ম অনুযায়ী কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা

আপডেট সময় : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬