লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনের পর নারীর মৃত্যু
- আপডেট সময় : ১১:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনের পর নারীর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনের পর রুমিয়া বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুমিয়া বেগম লালপুর উপজেলার চক বাদেকুল গ্রামের মৃত এরশাদ সরদারের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে রুমিয়া বেগম নিজ বাড়ির শয়নকক্ষের সামনে বমি করতে থাকেন। পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছেন বলে জানান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে অটোভ্যানে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টার দিকে রুমিয়া বেগমের মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামএ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থানাধীন এলাকায় থাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজপাড়া থানাকে অনুরোধ করা হয়েছে।



















