ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত দেবীগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ রাণীনগরে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ: চাঁদা দাবি, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাণীনগরে মুদি দোকানের তালা-শাটার ভেঙে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা সরকারের নিষেধাজ্ঞার এক বছরেও বাগাতিপাড়ায় অপসারণ হয়নি আকাশমনি গাছের ৩৭০০ চারা লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনের পর নারীর মৃত্যু

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দোয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ হোসেন কাশেমপুর গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে সাজিদের মা ছাবিনা খাতুন ছেলেকে সঙ্গে নিয়ে কাশেমপুর গ্রামের বটতলা এলাকায় পাট শুকাতে যান। একপর্যায়ে সাজিদ তার মাকে খেলাধুলা করার কথা বলে বাড়িতে চলে আসে। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ছাবিনা খাতুন বাড়িতে ফিরে ছেলেকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্বদিকে জনৈক নাজমুল মেম্বারের পুকুরে দুপুর দেড়টার দিকে সাজিদকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টার সাড়ে ১টার মধ্যে যেকোনো সময় শিশুটি পানিতে ডুবে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬