ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

Rajshahi kishor gang

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার

এম এম মামুন:
রাজশাহীতে বোয়ালিয়া থানা এলাকায়এক অনার্স পড়ুয়া কলেজছাত্রীকে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসার পর তাঁর নির্দেশনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, নির্দেশনা পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম শুরু করা হয়।

এ ঘটনায় গত ১৪ আগস্ট বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়। পরে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে নগরীর কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার মো. জিয়াদের ছেলে মো. রিয়াজন (২০), মো. বাবুর ছেলে মো. বান্টি হাসান (১৮) এবং মো. এনামুল হকের ছেলে মো. তাসিন লাবিব (১৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা ওই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগ রয়েছে, গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে কালুমিস্ত্রির মোড় এলাকায় ওই ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে তাঁকে যৌন হয়রানি করা হয়। এ সময় অভিযুক্তরা অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁকে হয়রানি করেন এবং রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ার হুমকি দেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ আরও জানিয়েছে, কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬