ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

শেরপুরে ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Sherpur arristed news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে সদর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. আতিকুর রহমান (২৮)কে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল র‌্যাব-১১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, অভিযুক্ত আতিকুর রহমান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে রাস্তাঘাটে চলাচলের সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পেরে অভিযুক্তের পরিবারকে অবহিত করলে তিনি আরও ক্ষিপ্ত হন এবং ভুক্তভোগীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অভিযুক্ত তার বসতঘরে প্রবেশ করেন। পরে ভুক্তভোগী ঘরে ফিরে এলে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৬ আগস্ট শেরপুর সদর থানায় মামলা করেন। মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর-১২।

র‌্যাব আরও জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান অভিযুক্ত আতিকুর রহমান আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি দল র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের সহযোগিতায় গত ৯ আগস্ট সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর তেমহনী এলাকার রাজমহল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজের সামনে অভিযান চালায়। সেখান থেকে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

August 10, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬