ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

লালপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাঁধন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাঁধন ওই গ্রামের মো. বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি খালে গোসল করতে যায় বাঁধন। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বাঁধনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬