ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বৃদ্ধের ম’রদে’হ উদ্ধার, পরিবারের দাবি ‘হ//ত্যা’ শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ বাঘায় খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, বাগাতিপাড়ার দুই যুবক গণধোলাইয়ের পর আটক পঞ্চগড়ে ১০ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা! বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিস্টের স্থান হবে না: নাটোরে হুইপ দুলু লালপুরে নারীর ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ বাগাতিপাড়ায় সড়ক নির্মাণে বাধার অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, তিন কর্মচারীর নিয়োগ বাতিল

শ্রীবরদীতে বৃদ্ধের ম’রদে’হ উদ্ধার, পরিবারের দাবি ‘হ//ত্যা’

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

Shribordi news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে বৃদ্ধের ম’রদে’হ উদ্ধার, পরিবারের দাবি ‘হ//ত্যা’

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি এলাকায় মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজ বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোফাজ্জল হকের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের অভিযোগ, ২০২২ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে জিকু পরিবারভুক্ত কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে মোফাজ্জল হকের ছেলে শেখবর আলীকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন এবং মামলার আসামিরা জামিনে রয়েছেন।

পরিবারের সদস্যদের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলাটি আপস করার জন্য আসামিরা বিভিন্নভাবে মোফাজ্জল হক ও তার পরিবারের সদস্যদের চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মোফাজ্জল হকের এই রহস্যজনক মৃত্যু হয়েছে বলে তারা সন্দেহ করছেন।

তারা ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে বৃদ্ধের ম’রদে’হ উদ্ধার, পরিবারের দাবি ‘হ//ত্যা’

আপডেট সময় : ০২:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬