ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, তিন কর্মচারীর নিয়োগ বাতিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বাগাতিপাড়ায় বাউয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত মান্দায় প্রধান শিক্ষককে অবরু’দ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষো’ভ, মোটরসাইকেলে আ/গুন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাগাতিপাড়ায় ভরা বর্ষায়ও পানির সংকট, দুশ্চিন্তায় আমন চাষিরা! বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Bagatipara jamaat rally

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি মালঞ্চি বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মালঞ্চি রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, জেলা শিবিরের অন্যতম দায়িত্বশীল ইয়াহিয়া খান এবং উপজেলা শিবিরের সভাপতি হাফেজ শাহীন আলম।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের রায়ের বাস্তব প্রতিফলন এবং জুলাই গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কোনো জাতি তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করে সামনে এগোতে পারে না। বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরাচারমুক্ত একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল চেতনা। সেই প্রত্যাশা বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয়।

সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হতে পারে। তাই দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের কার্যকর বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

আপডেট সময় : ০৮:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬