ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, তিন কর্মচারীর নিয়োগ বাতিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বাগাতিপাড়ায় বাউয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত মান্দায় প্রধান শিক্ষককে অবরু’দ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষো’ভ, মোটরসাইকেলে আ/গুন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাগাতিপাড়ায় ভরা বর্ষায়ও পানির সংকট, দুশ্চিন্তায় আমন চাষিরা! বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ

গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Godagari Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, দেশের কল্যাণে সব জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা হবে। তবে অন্যায়, দুর্নীতি ও অবিচারের সঙ্গে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য প্রত্যাশার বাস্তবায়ন। কেবল আংশিক পরিবর্তন নয়, প্রয়োজনীয় মৌলিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং জনগণের আস্থার উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলা শিক্ষা ফেডারেশনের সভাপতি ওবায়দুল্লাহ, রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিমুশান উজ্জ্বল, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মুরসালিন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে একই দিন বিকেল ৫টায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান।

সমাবেশে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬