ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, তিন কর্মচারীর নিয়োগ বাতিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বাগাতিপাড়ায় বাউয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত মান্দায় প্রধান শিক্ষককে অবরু’দ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষো’ভ, মোটরসাইকেলে আ/গুন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাগাতিপাড়ায় ভরা বর্ষায়ও পানির সংকট, দুশ্চিন্তায় আমন চাষিরা! বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ

বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Bagatipara (july) news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও রশিদ চৌধুরী, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, ক্যাব সভাপতি আব্দুল মজিদ, এনসিপি নেতা আরিফুল ইসলাম তপু, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, সাংবাদিক ফজলুর রহমান, বাগাতিপাড়া পৌর বিএনপি নেতা জামাল উদ্দিন, যুবদল নেতা আবু রায়হান ও ছাত্রনেতা প্রান্তসহ অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা মতিয়া সুলতানা উর্মি, প্রশিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশ যেন আর কখনো স্বৈরশাসনের পথে ফিরে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবার বিতরণ এবং শিশুদের জন্য ইউএনও পার্কে বিনা টিকিটে বিনোদনমূলক প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

আপডেট সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬