ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বৃদ্ধের ম’রদে’হ উদ্ধার, পরিবারের দাবি ‘হ//ত্যা’ শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ বাঘায় খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, বাগাতিপাড়ার দুই যুবক গণধোলাইয়ের পর আটক পঞ্চগড়ে ১০ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা! বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিস্টের স্থান হবে না: নাটোরে হুইপ দুলু লালপুরে নারীর ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ বাগাতিপাড়ায় সড়ক নির্মাণে বাধার অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, তিন কর্মচারীর নিয়োগ বাতিল

বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Baraigram news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, জুলাই যোদ্ধা আমির হামজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী আব্দুস সালাম মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, সাবেক শিবির নেতা ও জামায়াতের মেয়র প্রার্থী হুমায়ুন কবির, জেলা এনসিপির সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়াত রেজা, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান এবং ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেনসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনের নানা ঘটনা, প্রাণহানি ও সহিংসতার স্মৃতিচারণ করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের পতন ও চূড়ান্ত বিজয়ের বিভিন্ন দিক তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, বীর মুক্তিযোদ্ধারা, জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও সুধীজন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

আপডেট সময় : ০৬:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬