ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাগাতিপাড়ায় বাউয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

Bagatipara (bauet) news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম জামান সাফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বলেন, “আমাদের নিজ নিজ জায়গা থেকে যার যে কাজ, তা নিরলসভাবে করে যেতে হবে। জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের এই তৎপর্যপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে ফলপ্রসূ ও সার্বিকভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সরোয়ার রহমান এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তিসা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা।

পরে জোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জুলাইয়ের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

আপডেট সময় : ০৬:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬