ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে সোপর্দ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

Rajshahi politics news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে সোপর্দ

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে এসে সজিব আলী নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আটক সজিব আলী রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। নির্ধারিত ভাইভা পরীক্ষায় অংশ নিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

June 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে সোপর্দ

আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬