ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

রাবিতে গাছের লিচু পেড়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে গাছের লিচু পেড়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ

হল সংসদের উদ্যোগে রুমে রুমে পৌঁছে দেওয়া হলো লিচু, উৎসবমুখর পরিবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে গাছের লিচু পেড়ে তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন হল সংসদের নেতারা। শুক্রবার (১ মে) দুপুরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, হল প্রাঙ্গণের একটি লিচু গাছ থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করা হয়। পরে সেগুলো পিএইচডি ব্লকসহ হলের ১৩৫টি রুমে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ২৫ থেকে ৩০টি করে লিচু পৌঁছে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম।

হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, “গত বছরও আমরা হলের গাছের লিচু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছিলাম। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে সবাই মিলে গাছ থেকে লিচু নামিয়ে সমানভাবে ভাগ করে দিয়েছি। এই আয়োজন শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয়।”

হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, “হলে থাকা লিচু গাছে এ বছর প্রচুর ফলন হয়েছে। আমরা চেয়েছিলাম এই ফলগুলো সব শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে। সেটি করতে পেরে ভালো লাগছে। কর্মকর্তা-কর্মচারীদেরও দেওয়া হয়েছে। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।”

এই উদ্যোগকে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন এবং এটিকে ভিন্নধর্মী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে গাছের লিচু পেড়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ

আপডেট সময় : ০৭:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬