ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু

তীব্র গরমে শিক্ষার্থী-অভিভাবকদের স্বস্তি দিতে তথ্যসেবা কেন্দ্রও চালু

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্যসেবা কেন্দ্র, বিশ্রাম ছাউনি এবং সুপেয় পানি, স্যালাইন, জুস ও কলম বিতরণের কার্যক্রম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহীর পবা উপজেলার কাটাখালি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদের সৌজন্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

তীব্র গরমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক অভিভাবক জানান, তিনি হাদির মোড় থেকে মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন। পরীক্ষার সময় পানির অভাবে কষ্ট হলেও তা জানাতে পারেননি। এমন পরিস্থিতিতে ছাত্রদলের পক্ষ থেকে পানির ব্যবস্থা করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

আরেক অভিভাবক বলেন, রোদ থেকে বাঁচতে সামিয়ানা টাঙিয়ে বসার ব্যবস্থা করায় তাদের জন্য স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশা জানান তিনি।

আয়োজক শরিফ মাহমুদ বলেন, তীব্র তাপদাহে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনায় রেখে পানি, জুস ও স্যালাইন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার জামান বাপ্পি, যুগ্ম সম্পাদক বাপ্পি ওবাইদুল্লাহ, আইন সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন, সহ-আইন সম্পাদক মো. সালসাবিল, মাইনুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন হল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু

আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬